• বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অর্থ আত্মসাত। টঙ্গীতে জুতা তৈরির কারখানায় আগুন পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক এরশাদনগরে ভয়ংকর মাদক সাম্রাজ্য ‘সেন্টু সিন্ডিকেট’-এর ছোবলে বিপথে তরুণ সমাজ –পর্ব ২য় অপপ্রচার ও মানহানির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় ও সিআইডিতে অভিযোগ সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুর পাঁচজনকে গলা কেটে হত্যা আটক ২ 

টঙ্গীতে জুতা তৈরির কারখানায় আগুন

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ হানিফ ঢালী গাজীপুর

গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির ফায়ার লাইসেন্স ছিল না বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বউবাজার এলাকার পাঁচরুম বিশিষ্ট একটি জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়।টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুতা কারখানাটির অনুমোদন নেই। নেই ফায়ার লাইসেন্সও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা