• বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অর্থ আত্মসাত। টঙ্গীতে জুতা তৈরির কারখানায় আগুন পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক এরশাদনগরে ভয়ংকর মাদক সাম্রাজ্য ‘সেন্টু সিন্ডিকেট’-এর ছোবলে বিপথে তরুণ সমাজ –পর্ব ২য় অপপ্রচার ও মানহানির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় ও সিআইডিতে অভিযোগ সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুর পাঁচজনকে গলা কেটে হত্যা আটক ২ 

পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

মেহেদী হোসেন পলাশ মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর হযরত আহমদ শাহ দরবার শরীফের পীর সাহেব মোঃ গোলাম মোস্তফা চিশতী নিজামী ঝিটকা শরীফের উপর অমানবিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারবর্গ ও এলাকাবাসী।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় মধুখালী মরিচ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লাটাই বিশ্বাস, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি গোলাম রসুল বিশ্বাস, মোঃ আল আমিন মোল্লা ও মোহাম্মদ আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত কাকন শেখ মাদকাসক্ত হওয়ায় পীর সাহেব তাকে মাদক থেকে দূরে থাকার জন্য বিভিন্ন সময় বাধা ও পরামর্শ দিতেন। এরই জের ধরে তার উপর পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা