• বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা পীর সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন মিঠামইনে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অর্থ আত্মসাত। টঙ্গীতে জুতা তৈরির কারখানায় আগুন পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক এরশাদনগরে ভয়ংকর মাদক সাম্রাজ্য ‘সেন্টু সিন্ডিকেট’-এর ছোবলে বিপথে তরুণ সমাজ –পর্ব ২য় অপপ্রচার ও মানহানির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় ও সিআইডিতে অভিযোগ সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুর পাঁচজনকে গলা কেটে হত্যা আটক ২ 

মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

মেহেদী হোসেন পলাশ, মধুখালী, ফরিদপুরঃ
ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (৬৫), পিতা মৃত – আব্দুর রহমান মোল্যা’কে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ । তার নামে কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে, মামলা নং-১৮, তাং-০৬/১২/২৫ইং, জিআর নং-৭২৭/২৫। মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে গত ৮মে শুক্রবার ভোররাতে মধুখালী থানাধীন কুড়ানিয়ারচর নিজ বাসস্থান থেকে এসআই (নিরস্ত্র) মোঃ আহাদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ০১নং আমলী আদালত ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জন নিরাপত্তা বিপন্ন করা, জনমনে হ্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষে নাশকতা করার পরিকল্পনা, প্রস্তুতি, সমর্থন, অর্থায়ন এবং অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও প্রচেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ ঘোষিত মধুখালী উপজেলা কৃষকলীগের সদস্য সচিবের দায়িত্ব পালন করতেন ।
আসামীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রেরিত আসামীকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও এজাহারে উল্ল্যেখিত অন্যান্য পলাতক আসামীদের অবস্থান শনাক্তসহ গ্রেফতার এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের লক্ষ্যে আসামীকে পৃথক প্রতিবেদনে রিমান্ডের আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা